ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

করোনার বুস্টার ডোজ নিয়ে ব্যথায় ভুগছেন খালেদা জিয়া

কোভিড টিকার বুস্টার ডোজ নিয়ে কিছুটা ব্যথায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে শরীরে জ্বর না থাকলেও গা গরম আছে। বুধবার বিকালে ঢাকার মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে থেকে টিকার তৃতীয় ডোজ নেন  তিনি। এরপর রাত থেকেই শরীরে ব্যথা কিছুটা বাড়তে থাকে। তার একজন ব্যক্তিগত চিকিৎসক এ তথ্য সময়ের আলোকে জানান।


খালেদা জিয়াকে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। এই হাসপাতাল থেকেই গত বছরের ১৯ জুলাই কোভিড টিকার প্রথম ডোজ এবং ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া। প্রথম দুই ডোজ হিসেবে মডার্নার টিকা নিয়েছিলেন তিনি।ওই চিকিৎসক জানান, খালেদা জিয়ার শারিরীক অবস্থা ধীরেধীরে উন্নতি হচ্ছে। স্বাস্থের প্যারামিটারগুলো মোটামুটি স্বাভাবিক আছে। সম্প্রতি সিবিসি, ক্রিয়েটিনিন, ইলেকট্ররাইলসহ বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। এসবের রেজাল্টে সবকিছু স্বাভাবিক এসেছে। ইনসুলিন দিয়ে ডায়বেটিস প্রায় নিয়ন্ত্রণে আছে। হিমোগ্লোবিন দশের কাছাকাছি আছে। খাবারে কিছু নিষেধাজ্ঞা আছে। কিছু সমস্যার কারণে লিকুইড ছাড়া তেমন কিছু খাওয়া যাচ্ছে না।


তিনি বলেন, আপাতত হাসপাতালে যাচ্ছেন না খালেদা জিয়া। এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা রোস্টার করে বাসায় এসে দেখে যাচ্ছেন। তবে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এভার কেয়ার নিশ্চয়ই দেশের জন্য সেরা। রক্তক্ষরণ পুরোপুরি বন্ধ হয়েছে কিনা-জানতে চাইলে মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, বাসায় থাকার কারণে কিছু জিনিস চাইলেও পরীক্ষা করা সম্ভব নয়। তাই এখনই বলা যাচ্ছে না রক্তক্ষরণ একেবারে নির্মূল হয়েছে কি না।২০২০ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন খালেদা জিয়া। এরপর তিনি আবার অসুস্থ হয়ে গত বছর প্রায় তিন মাস হাসপাতালে ছিলেন। তখন তার লিভার সিরোসিস ধরা পড়ে। চিকিৎসা নিয়ে গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑